লুকানো থাকবে নতুন ওয়ানপ্লাস ফোনের ব্যাক ক্যামেরা

৪ জানুয়ারি, ২০২০ ২৩:০২  
আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে, সিইএসে দেখা মিলবে ওয়ানপ্লাসের কনসেপ্ট ওয়ান স্মার্টফোন। এবার আরেকটি মজার বিষয় সামনে এলো আগ্রহীদের জন্য। আর সেটি হলো এই ফোনে থাকবে লুকানো ব্যাক ক্যামেরা। খবর টেকরাডার। চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি আগামী ৭ জানুয়ারি লাস লেগাসে আয়োজিত অনুষ্ঠানের আগে টুইটারে তাদের নতুন টেকনোলজি সম্পর্কে টিজার প্রকাশ করেছে। ওয়ানপ্লাস কনসেপ্ট ওয়ানে ইলেকট্রোক্রোমিক গ্লাস ব্যবহার করা হয়েছে। এই গ্লাসের নিচে লুকিয়ে থাকবে ফোনটির ব্যাক ক্যামেরা। আর সেখানে থাকছে তিনটি ক্যামেরা। ডিবিটেক/বিএমটি